শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

#
news image

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২৯ দিনের ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।

আর এ ব্যাপারে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আর অফিসসমূহ ১১ থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন বন্ধ ও ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে।

এ ছাড়া উপাঁচার্যের দপ্তর, উপণ্ডউপাঁচার্য দপ্তর, কোষাধ্যক্ষ দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ, ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর অফিস, জনসংযোগ দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, হিসাব অফিস, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর ও স্টুয়ার্ড শাখায় ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নূন্যতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবেন।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে।

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  9:10 PM