শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝিনাইদহে ৩৮ মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ দিল এসডিএফ

#
news image

ঝিনাইদহে ৩৮জন মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র পক্ষ থেকে এ বৃত্তি প্রদাণ করা হয়। এসডিএফ’র যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার মৌলিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান ও আরিফুল ইসলাম, এসডিএফ’র ঝিনাইদহের ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান। এছাড়া, এসডিএফ’ জেলা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, সারওয়ার জাহান, সুলতানা বুলবুলি, সজীব কুন্ডু প্রমুখ উপস্থিৎ ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার ৩৮ জন শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়। ৩ বছর সময়ের জন্য মোট ৭২ হাজার টাকার বৃত্তি দেওয়া হবে অসহায় এই মেধাবী শিক্ষার্থীদের।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারিশিক্ষা উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। নারিও যাতে পুরুষের সাথে প্রতিযোগিতা করে শিক্ষা, কর্মজীবনসহ সবক্ষেত্রে এগিয়ে যেতে পারে সেজন্য সরকার তাদের সহায়তা করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের এসডিএফ-র বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদাণ তারই অংশ। বঙ্গবন্ধুর লললিত স্বপ্ন বাস্তবায়নে আমাদের কণ্যাশিশুরা যাতে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সফলতার শীর্ষে উঠতে পারে সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত এবং সুনাগরিক হয়ে গড়ে উঠতে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ঝিনাইদহ প্রতিনিধি

০৬ জুন, ২০২৩,  7:15 PM