শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রণবীরকে যে কারণে চড় মেরেছিলেন আনুশকা

#
news image

বলিউডের সাম্প্রতিক কালের অভিনয় শিল্পীদের মধ্যে পেশাগত জায়গায় প্রতিদ্বন্দ্বীতা থাকলেও ব্যক্তিজীবনে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। ছবির সেটে অভিনয় করতে গিয়ে আন্তরিকতা হয়ে যায় তাদের মধ্যে। যার একটি উদাহরন হচ্ছেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর। ২০১৬ সালে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন এই দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সেই বন্ধুকেই একের পর এক চড় মেরেছিলেন আনুশকা। হিন্দুস্থান টাইমস

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও প্রথমে চুপ করে সেই চড়গুলো সহ্য করছিলেন। তার পরেই হঠাৎ করে রেগে যান তিনি। খেপে গিয়ে রণবীর বলেন ওঠেন, ‘সব কিছুর একটা সীমা থাকে!’ আর এতেই প্রশ্ন উঠেছে, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে এমন কি হলো যে রণবীরকে এতোগুলো চড় মারলেন আনুশকা? কলকাতা সারাদিন

জানা যায়, এই চড় মূলত কোনো রাগ-ক্ষোভ থেকে মারেননি অভিনেত্রী। মূল ঘটনা হলো- ওই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শ্যুটিং করছিলেন তারা। ছবির একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল আনুশকার। পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে জন্য সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন অভিনেত্রী। এ দিকে আনুশকার হাতে চড় খেতে খেতে বিরক্ত হয়ে রণবীর বলে ওঠেন, ‘সব কিছু মশকরা নয়!’ আনুশকা তখন রণবীরকে প্রশ্ন করেন, ‘তুমি কি সত্যিই রেগে গিয়েছ?’ রণবীর বলেন, ‘অবশ্যই রেগে গিয়েছি! এত জোরে চড় মারলে, গালে লাগছে তো!’ আনন্দবাজার

আইএমডিবি জানায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা-রণবীর ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই, ফাওয়াদ খান প্রমুখ। ছবির একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। 

নাগরিক বিনোদন ডেস্ক

২৬ মে, ২০২৩,  6:25 PM