শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল 

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার ২২ মে বিকেল ৫.৩০ মিনিটে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় তাদের দলীয় কার্যালয়ে শেষ করে প্রতিবাদ সভা করেন। 

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আযাদ, যুগ্ম সাধারণ  সম্পাদক ও নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য আযাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ মিল্টন উদ্দিন, রাজশাহী মহানগর যুবলীগ নেতা মোঃ সুজন শেখসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীবৃদ্ধ।

বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা বলেন, পশ্চিমা দেশগুলোর ইন্ধনে বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।

উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ রোববার পুঠিয়ায় বিএনপির সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

জামিল আহম্মেদ, পত্নীতলা ( নওগাঁ )

২২ মে, ২০২৩,  7:27 PM