শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাবির বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা প্রতি আসনের জন্য লড়ছেন ৬৯ জন

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের। বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য মতে, এবার ঢাবির ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা হচ্ছে।

এরমধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন এক হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে। গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ২০২২-২৩ আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এরপর ৬মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-২১ সেশন থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত দু'বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো-ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩,  8:08 PM