ঝিনাইদহের সড়কে তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ৭
ঝিনাইদহ প্রতিনিধি
০৪ মে, ২০২৩, 9:35 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ, লেগুনা বাহন ও পাখি ভ্যান ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।তিন বাহনের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ভ্যান ও লেগুনা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন।
নিহতরা হলেন- কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) ও চল্লিশ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। নিহত শিশু খুকু মনি ও রাফান ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিল এবং সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে।অন্যদিকে আহতরা হলেন, অন্তর (২৩), রিমা খাতুন (২৫), শিউলি (৫০), আলামিন (৬৫)সহ সাতজন।
এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার অন্তর হোসেন নামে আহত এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনিসহ কয়েকজন লেগুনা নিয়ে সার্জিকাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা মাইক্রোবাস ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যান।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোঃ রুবেলের স্ত্রী মোছাঃ রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নিহত হন। এদিকে নিহত খুকুমণি তার নানী শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিফরছিলো। একই পরিবারের চার ব্যক্তির হতাহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মইন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্রগ্রামের আল আমিন ও অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ভর্তিকৃতদের মধ্যে আরো দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন ও চিকিৎসক তারুনী পাশা জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।আহতদের মধ্যে চারজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর হাসপাতালে রয়েছে।