শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইবিতে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান  

#
news image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির বয়স নয় মাস পেরিয়েছে। দশম মাসের মাথায় এসে কমিটি পূর্ণাঙ্গ করতে ক্যাম্পাসের ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত পদপ্রত্যাশী শিক্ষার্থীদের মাঝ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিমিত্তে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ২ মে, ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

আবেদনের সঙ্গে জমা দিতে হবে সকল শিক্ষা সনদের ফটোকপি, অধ্যয়নরত বিভাগের বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, নিজ জেলা/উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক প্রত্যয়নপত্রের কপি (মোবাইল নম্বর সহ), নিজ মহানগর/পৌরসভা/ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক প্রত্যয়নপত্রের কপি (মোবাইল নম্বর সহ), ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি, পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি। উল্লেখিত সংযুক্তিসহ পৃথক ৪ সেট জীবনবৃত্তান্ত পৃথক ৪ টি “এ ৪” সাইজের খামে জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন  বাস্তবায়নে ও আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধপরিকর। আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা জীবন বৃত্তান্ত আহ্বান করেছি। এছাড়া যারা দীর্ঘদিন রাজপথে সংগঠনের সাথে যুক্ত ও আওয়ামীলীগ পরিবারের সন্তান, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বিশেষ ভূমিকা রাখতে পারবে তাঁদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে বলে জানান তিনি। 

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দীর্ঘদিন আমাদের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কমিটি হয় না, আমরা চাই যারা মুজিব আদর্শ ধারণ করে তাদের নিয়ে কমিটি পূর্ণাঙ্গ হবে।

মোঃ সাব্বির খান, ইবি

২৬ এপ্রিল, ২০২৩,  3:22 PM