শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

দেবের জন্য সময় নেই শ্রাবন্তীর

#
news image

গত বছর এপ্রিলে দেব ঘোষণা করেছিলেন আবারো শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ একসঙ্গে দেখা যাবে দুজনকে। কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু! আপতত একসঙ্গে কাজ করা হচ্ছে না তাদের। সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর।

এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী দি সামনে কোনো ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ উত্তরে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’। দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের। ২০১৫ সালের দুর্গাপুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে দেব-শ্রাবন্তীকে।

তারপর দীর্ঘ ৭ বছর পার হলেও জুটি বাঁধেননি তাঁরা, স্বভাবতই দুজনকে দেখতে উদগ্রীব ভক্তরা। যদিও প্রযোজক-অভিনেতা দেবের ‘কিশমিশ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। আপতত ‘ব্যোমকেশ’ নিয়ে ব্যস্ত দেব। পুজোর আগেই মুক্তি পেতে পারে এই ছবি। যদিও দেব জানালেন ছবির শ্যুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।

নাগরিক বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  10:55 PM