মহেশপুরে ৭ মৌজার সর্বসাধারণের গণশুনানী নিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার

#
news image

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরে মান্দারবাড়িয়া ইউনিয়নের সাতটি গ্রামের পৃথক মৌজার সর্বসাধারণের গণশুনানী নিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ (সার্বিক)। গত শনিবার ও রবিবার দু’দিন মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের সাতটি গ্রামের সাধারণ মানুষের বক্তব্য গ্রহন করা হয়। মহেশপুরের ওই সাতটি গ্রামকে পাশ^বর্তী যশোর জেলার চৌগাছা উপজেলার অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হলে প্রতিবাদ সাধে মহেশপুরের সর্বসাধারন। 

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, প্রথমদিন মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও দ্বিতীয়দিন ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজ কাঠগড়া মাঠে শুণানী অনুষ্ঠিত হয়। এ সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু, বর্তমান সভাপতি হারুণ অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অহিদুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ উপস্থিৎ ছিলেন। গণশুণানীতে বিভিন্ন পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা মহেশপুর উপজেলার পক্ষে থাকার জন্য স্বাক্ষ্য দেন। 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ বলেন, তিনি এর আগে চৌগাছা উপজেলায় দুইদিন এবং মহেশপুর উপজেলায় দুইদিন গুণশুণানী নিয়েছেন। গণশুণানীতে প্রচুর মানুষ অংশ নিয়েছে তাদের স্বাক্ষ্য অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ।

ঝিনাইদহ প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৩,  4:47 PM

news image
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ (সার্বিক) ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরে সাতটি মৌজার সর্বসাধারণের গণশুনানী নিচ্ছেন। 