চোরের ওপর বাটপাড়ি করতে গিয়ে ধরা

#
news image

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরের নেপারমোড় এলাকা থেকে দুজন সোনা ছিনতাইকারিসহ তিন সোনাচোরাচালানিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বিকেলে এ আটক ও সোনা উদ্ধারের ঘটনা ঘটে। ছিনতাইকারি দ’ুজন চোরাচালানকৃত সোনা ছিনতাইয়ের অভিযোগে আটক হয়েছে । উদ্ধার করা হয়েছে ৪৬৬ গ্রাম ওজনের ৮টি সোনার বার যার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা, জানায় বিজিবি সূত্র।

আটককৃতরা হলো মহেশপুরের কাঞ্চনপুরের আব্দুর রহিমের ছেলে সোনা চোরাচালানি আলিমুল হক (২১), একই উপজেলার কুল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে ছিনতাইকারি এনামুল হক (২৮) এবং কাঞ্চনপুরের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিব (৩২)।  

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক সাইফুল ইসলাম তার পরিচালক মাসুদ পারভেজ রানা-র বরাত দিয়ে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা নেপারমোড় এলাকা থেকে চোরাচালানি আলিমুল হককে আটক করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা চোরাচালানকৃত সোনা ছিনতাইয়ের অভিযোগে এনামূল হককে আটক করেন। একইসাথে তারা এ ঘটনার মূল পরিকল্পনাকারি আহসান হাবিবকে মহেশপুরের ভালাইপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হন।  তাদের ব্যবহৃত মোটরবাইকও জব্দ করে বিজিবি সদস্যরা। 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক  জানান, এব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দকৃত সোনা ও অন্যান্য মালামাল ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে সূত্র জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৩,  11:00 PM