মতলব উত্তরে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)
১৫ এপ্রিল, ২০২৩, 10:36 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ -।। প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি অফিস কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন - মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কৃষকদের বিশেষ অগ্রাধিকার দিয়ে আসছে। এটা শুধু এখন নয়, স্বাধীনতার পর থেকে। কৃষক বাচলে দেশ বাচবে, সেই লক্ষেই কৃষকদের ভর্তুকি দিয়ে আসছে। এটা শুধু শেখ হাসিনা সরকারই করছে। অথচ বিএনপির সময় কৃষকরা সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছিল।
তিনি আরো বলেন, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে আমাদের অভাব নেই। শুধু তাইনা আমরা শাকসবজি, ফল ও মৎস্য উৎপাদনেও আমরা অনেক এগিয়ে গেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশকে স্বাধীন করেছে বলেই আজ আমরা এতো দূর এগিয়ে গেছি।
বিশেষ অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন - দূর্গাপুর ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো সালাউদ্দিন, ব্রাম্মনচক -ভাইগারচক সিআইজি সমিতির সভাপতি সুলতান মাহমুদ মিয়া, উত্তর লুধুয়া সিআইজির সভাপতি শাহ মোহাম্মদ জহির মাথাভাঙ্গা সিআইজি সভাপতি শাহিদা সুলতানা, কৃষক আতাউর রহমান, আশিফ আলী প্রমুখ।