নেত্রকোনায় ১ সপ্তাহে পুলিশের অভিযানে ১০৫ জন গ্রেপ্তার
মেহেদী হাসান, নেত্রকোনা
০৩ এপ্রিল, ২০২৩, 7:38 PM

নেত্রকোনায় এক সপ্তাহে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, জুয়ারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযানে ৩৫০ কেজি ভারতীয় সুপারি, ৪৩ বোতল ভারতীয় মদ, একটি চুরি যাওয়া হ্যান্ডট্রলি , একটি অটোরিক্সা, ৭১ বোতল ফেনসিডিল, ১০ দশ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গত ২৫ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ এ তথ্য জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
যেকোনো ধরণের অপরাধ যেমন-চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীর সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান, ডিবি'র (পশ্চিম) ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।