রূপগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা
মোঃ মঞ্জুর এলাহী, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)
২৭ মার্চ, ২০২৩, 3:49 PM
রূপগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় বসবাসকারী গৃহবধূ সুমা আক্তার রহিমাকে গতকাল ২৬ মার্চ জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানার খবজিপুর গ্রামে। তার পিতার নাম আজাদ হোসেন। তারা নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া গ্রামের হাজী কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।স্বামী- স্ত্রী দুই জন পারাবো এলাকার প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
পুলিশ জানায়, গত কয়েক বছর আগে ডেমরা থানার ডগাইর পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ বেপারীর ছেলে রফিকুল ইসলাম কাওছারের সঙ্গে সুমা আক্তার রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। ঐ কলহের জেরে গৃহবধূ সুমা আক্তার রহিমাকে ঘাতক স্বামী রফিকুল ইসলাম কাওছার গলা কেটে হত্যা করে। এরপর থেকে স্বামী কাওছার পলাতক রয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।