নান্দাইলে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মোঃ শাহজাহান ফকির, নান্দাইল
২৭ মার্চ, ২০২৩, 10:24 AM

ময়মনসিংহের নান্দাইলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচাকাওয়াজের পুরষ্কার না পাওয়ায় শিক্ষার্থীরা উপজেলা সদর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
এসময় শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কে চলাচলকারী যানবাহন বন্ধ ছিল। তবে সারাদেশে শিক্ষার্থীদের মাধ্যমে কুচকাওয়াজ ও সবধরনের ডিসপ্লেপ প্রদর্শনের নিষেধ থাকলেও নান্দাইলে কোমল-মতি শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজ ও বিভিন্ন ধরনের ডিসপ্লেতে অংশগ্রহন করে।
জানাগেছে, নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে চন্ডিপাশা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহন করে। কিন্তুু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানের দাওয়াত পত্রে কুচকাওয়াজের কথা থাকলেও কোন ডিসেপ্লে প্রদর্শনীর কথা উল্লেখ ছিলনা। তথাপি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহন করার পরেও তাদেরকে কোন প্রকার পুরষ্কার অথবা তাদেরকে সান্তনা না দেওয়ায় ছাত্ররা সড়ক অবরোধ করে। ছাত্ররা জানায়, ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের কথায় তারা কুচকাওয়াজে অংশগ্রহন করে।
কিন্তুু পরে ইউএনও জানান তাদেরকে পুরষ্কার প্রদান করা হবে না, কারন কুচকাওয়াজ করার কোন কথা নেই। ফলে চন্ডিপাশা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা দিবসে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পুরষ্কার না পাওয়ায় ছাত্ররা সড়ক অবরোধ করে। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উল্লাহ বলেন, নোটিশে কুচকাওয়াজের কথা থাকলেও পুরষ্কার না পাওয়ায় তারা আন্দোলন করছে। তবে তাদেরকে সড়ক অবরোধ থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।
পরে বিষয়টি ইউএনও’র সাথে দ্রুত কথা বলে দেখবেন বলে ছাত্রদেরকে সড়ক অবরোধ থেকে সরিয়ে নেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় বিষয়টি ইউএনও জানতে পারে তাদেরকে সান্তনা পুরষ্কার প্রদানের ঘোষণা দেন।
এ দিকে অবরোধের খবর শুনে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ১০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ অবস্থান শেষে ছাত্ররা রাজপথ ত্যাগ করে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, বিষয়টি তাদেরকে অবহিত করা হলেও, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি অনাকাঙ্খিতভাবে ঘটেছে, তবে বিষয়টির সমাধান হয়েগেছে।