রাজধানীতে রোজায় গরুর মাংস ৬৪০, ডিম ১০ টাকায় বিক্রি

#
news image

রাজধানীতে রমজান উপলক্ষে ডিমের ডজন ১২০ টাকা এবং গরুর মাংসের কেজি ৬৪০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই দামে এসব পণ্য রাজধানীর ২০ পয়েন্টে বিক্রি হবে আজ।

বৃহস্পতিবার (২৩শে মার্চ) দুপুরে এই কার্যক্রম উদ্বোধন হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের নির্ধারিত দামে আরও কয়েকটি পণ্য বিক্রি করা হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানে কম দামে জনগণের কাছে প্রোটিনসমৃদ্ধ আমিষ সরবরাহে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ উদ্যোগে প্রতিটি ডিম ১০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা

গরুর মাংস কেজি প্রতি ৬৪০ টাকায় কেনা যাবে। আর খাসির মাংসের দাম কেজি প্রতি ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশি মুরগির মাংস ৩৪০ টাকা কেজি এবং দুধ ৮০ টাকা লিটার কেনা যাবে। আগামীকাল ১লা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত এসব পণ্য ঢাকার ২০ পয়েন্টে বিক্রি হবে।

মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

সচিবালয় সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর এবং রামপুরায় এ বিক্রি কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বাজারে এখন প্রতি পিস ডিমের দাম ১১ টাকা ২৫ পয়সা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি। এ ছাড়া খাসির মাংসের দাম প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা।

নাগরিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৩,  5:11 PM