ফরিদপুরের বিআরটিএ অফিসে সেবাগ্রহীতাদের লাইসেন্স করতে বিড়ম্বনায় পড়তে না হয়

#
news image

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিআরটিএ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, বিআরটিএ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। কোন অনিয়মের শিকার না হয় ভুক্তভোগীরা সেই দিক লক্ষ্য রেখে দায়িত্ব সহকারে পালন করতে হবে। তিনি, সেবাগ্রহীতাদের বিআরটিএ অফিসে লাইসেন্স করতে বিড়ম্বনায় পড়তে না হয় এবং দালালের হয়রানির শিকার না হতে হয় এবং প্রতিষ্ঠানকে দালাল মুক্ত রাখার জন্য আহবান জানান। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(১৯ মার্চ) রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক  এসব কথা বলেন।  

সভায় জেলা প্রশাসক আরো বলেন, ফরিদপুর জেলার সরকারের বিভিন্ন দপ্তরের যে সকল উন্নয়ন কার্যক্রম চলমান সেগুলো যাতে দৃষ্টিনন্দন ও মানসম্মত হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে। নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলো করতে হবে। তিনি বলেন, জেলা থেকে যে প্রকল্পগুলো উপজেলায় যাচ্ছে সেগুলোর গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য 
সবার আন্তরিক সহযোগিতা পেলে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে জানান জেলা প্রশাসক।

এসময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ বজলুল হক খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ প্রমূখ। 

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভায় জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর

১৯ মার্চ, ২০২৩,  6:19 PM