উজিরপুরে বখাটে কর্তৃক ৮বছরের শিশুকে বলৎকার

#
news image

বরিশাল জেলার উজিরপুরে বখাটে কর্তৃক ৮বছরের এতিম শিশুকে বলৎকারের অভিযোগ।শালিষির নামে ঘটনা ধামাচাপা দিলেন কথিত ভারপ্রাপ্ত  ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ওমর আলি সরদারের ছেলে বখাটে মেহেদী হাসান সরদার(১৯) মঙ্গলবার দুপুরে  ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে বখাটের পুরুষাঙ্গ মুখে দেয় এবং বলাৎকার করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী  শিশুর নানী জাহানারা বেগম।

এছাড়াও শিশুটি অসুস্থ হয়ে পরলে। পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে  অকপটে বখাটের কূ-কৃতি ফাঁস করে শিশুটি। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছের নাম ভাঙ্গিয়ে তার নিকট আত্মীয় কথিত ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদার ঘটনার দিন রাতে উভয় পক্ষকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয় সেলিম হাওলাদার। শিশুর নানী আরো বলেন ইতিপূর্বেও বখাটে মেহেদী হাসান আরো দুই শিশুকে বলৎকার করেছিল। তার অপকর্মের মাত্রা চরমে পৌঁছেছে।

এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে, মেম্বর না হয়েও এলাকার প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গোছাচ্ছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে পালিয়ে বেড়াচ্ছে। তবে তার পরিবারের লোকজন জানায় একই বাড়ির মামা-ভাগিনার বিষয়। তাই মেম্বারের সহযোগী সেলিম হাওলাদার মিমাংসা করেছে।

এ ব্যপারে কথিত ইউপি সদস্য সেলিম হাওলাদার বিষয়টি এড়িয়ে যান। ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছ জানান বিষয়টি আমার জানা নেই। তবে সেলিম হাওলাদার আমার ভগ্নিপতি। সে আমাকে কিছুই জানায়নি।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৩,  5:52 PM