পঞ্চগড় জেলা কৃষি ঋণ মেলা-২০২৩ অনুষ্ঠিত

#
news image

পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড়ের সকল ব্যাংকের যৌথ সহযোগিতা রাকাব দিনব্যাপী এই মেলার আয়োজন করেন।পঞ্চগড় জেলায় কর্মরত ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাবের) পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার হাসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজউদ্দিন। এ সময় তিনি বলেন, কৃষিকে সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। যার কারণে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কৃষকরা যাতে সহজে ও কম সুদে ঋণ নিয়ে ফসল ফলাতে পারেন সেজন্য ব্যাংকগুলোর প্রকাশ্য এই ঋণ বিতরণ মেলা প্রভাব ফেলবে।

সব সময়ই ব্যাংক থেকে কৃষি ঋণ পাওয়া যাবে। ব্যাপক প্রচারণা এবং মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা ব্যাংকের বাহিরে এসে এভাবে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছি। শতকরা চার টাকা হারে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন একজন কৃষক।কৃষি ঋণ মেলায় পঞ্চগড়ের ২০ টি ব্যাংক ও ঋণদানকারী প্রতিষ্ঠান ২০টি স্টলে ঋণ বিষয়ক তথ্য প্রদর্শন করে। মেলায় সুবিধাভোগী কৃষক বা ঋণ গ্রহীতাদের স্টলগুলো থেকে ঋণ গ্রহণ ও প্রদান বিষয়ক ধারণা দেওয়া হয়।

মেলায় ১০৫ জন ঋণ গ্রহীতার মধ্যে এক কোটি ১৫ লাখ ৮৩ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। রাকাব সর্বোচ্চ ৩৬ জন ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে। মেলায় সকল ব্যাংক ও ঋণদানকারী সংস্থার, ব্যবস্থাপক, প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৩,  7:29 PM