নান্দাইলে গোয়াল ঘরে অগ্নিকান্ডে কৃষকের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ)
১২ মার্চ, ২০২৩, 5:15 PM

ময়মনসিংহের নান্দাইলে নাজিম উদ্দিন নামে এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনায় দুইটি গাভী, একটি ছাগল, বসত ঘরের আসবাবপত্র ও নগদ ৭০ হাজার টাকা সহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে, গত শনিবার দিবাগত রাত ১১ টার দিকে নান্দাইল উপজেলা ৩নং নান্দাইল সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক নাজিম উদ্দিন মৃত আব্দুল রাজ্জাকের পুত্র।
স্থানীয় সুত্রে জানাযায়, নাজিম উদ্দিনের নিজ গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘর সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের বিষয়টি তাৎক্ষনিক নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনকে জানালে নাজিম উদ্দিনের বাড়ি যাবার রাস্তা প্রশস্ত না হওয়ায় সার্ভিস গাড়ী নেওয়া সম্ভব হয়নি।
তবে গোয়াল ঘরে থাকা ৪টি গাভীর মধ্যে ২টি গাভী উদ্ধার করেছে দমকল বাহিনী। অগ্নিকান্ডে সর্বহারা নাজিম উদ্দিনজানান, “আমার গোয়ালঘরে দুইটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে এবং বসত ঘড়ে থাকা আসবাবপত্র, ধান, চাল, কাপড়চোপড়, নগদ ৭০ হাজার টাকা সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার বেঁচে থাকার মত আর কিছুই রইলো না।
আমার পাঁচটি ছেলে মেয়ে নিয়ে এখন আমি কিভাবে চলবো? আমার সব শেষ।” স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন কাজল অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে কৃষক নাজিম উদ্দিনের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের বলেন, নাজিম উদ্দিনের বাড়ির রাস্তা প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর পরেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। নাজিম উদ্দিনের ঘরের দরজার তালা ভেঙে ৪টি গাভীর মধ্যে দুইটি গাভী উদ্ধার করতে সক্ষম হই।