শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সরকারের ব্যর্থতার কারনে বিভিন্ন ভবনে বিস্ফোরন-শামসুজ্জামান দুদু

#
news image

সরকারের ব্যর্থতার কারনে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরনে ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের উর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে আমরা দেখেছি নানান ষড়ষন্ত্রের মাধ্যমে যেকোন ঘটনা সরকার ঘটিয়ে বিএনপি’র উপর চাপানোর চেষ্টা করে। বিএনপি’র ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে শুরু করে তারা আবার এই খেলা করছে।

দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না। এই সমাবেশ গণ আন্দোলনের রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মিমাংসা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন ‘আপনারা ১৪ লক্ষ হাজার কোটি টাকা মেরে দিবেন। টাকা মেরে বিদেশ পাঠাবেন আমরা আমরা তা মেনে নেব ? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না।

শনিবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  5:41 PM