শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

তেতুল গাছ রক্ষা করতে এলাকাবাসীর প্রতিবাদ

#
news image

একটি তেতুল বৃক্ষ। যার নামে একটি গ্রামের পরিচিতি। একটি প্রভাবশালী হাত থেকে ওই তেতুল গাছটি রক্ষা করতে পুরো গ্রামবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি তেতুল তলা মোড় এলাকায়এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুলতান মিয়া ও তার ভাড়াটিয়া লোকজন কয়েক দফায় গাছটি কর্তনের চেষ্টা করে। এ সময়  স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে তা ভেস্তে যায়।  মহাদান ইউনিয়নের চেয়ারম্যান একে এম আনিছুর রহমান জুয়েল ও ইউপি সদস্য জুলহাসের মাধ্যমে তেতুলতলা মোড় নামে পরিচিত রাখার জন্য তেতুল গাছটির সু রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রতিবাদ সভায় স্থানীয় এলাকাবাসী শামছুল হক, মেছের আলী, আব্দুল আজিজ, মকবুল হোসেন, বিষু মিয়া, সবদুল মিয়া, জাফর মিয়া, মোজা মিয়া, আব্দুল বাছেদ, শাহজাহান আলী, ফরহাদ হোসেন যৌথভাবে জানান, আমাদের মাটিয়াজানি তেতুল তলা মোড় নামে শত বছর ধরে পরিচিত। তাই তেতুল গাছটি যাতে সুলতান মিয়া কাটতে না পারে এ জন্য প্রশাসনের কাছে দাবী জানাই। স্থানীয় ইউপি সদস্য জুলহাস জানান, দূরদূরান্ত গিয়ে তেতুলতলা মোড় নাম বললে সবাই এক নামে চিনে। তাই এ গাছটি রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)

০৯ মার্চ, ২০২৩,  5:40 PM