শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : হানিফ

#
news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোন কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।

আজ রোববার কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া স্বশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষন একজন দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। 

হানিফ বলেন, আমরা চাই বিএনপি ৩শ’ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখিনা। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।

পরে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এছাড়া সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

০৫ মার্চ, ২০২৩,  8:10 PM