শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উল্লাপাড়ার সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।
 
গ্রেফতার মাদক কারবারি হলো, বি-বাড়িয়া জেলা ও সদর থানার দক্ষিন পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫)।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার বেলা সোয় ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতার আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ)

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  10:23 AM