শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রথম দুই ম্যাচে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

#
news image

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বেশ কিছু তারকা ইনজুরিতে পড়েন। সেই তালিকায় আছেন পল পগবা, করিম বেনজেমা, সাদিও মানে, মার্কো রেউস, দিয়েগো জতা, আর্থুর মেলো, এন’গলো কান্তে, জিওভানি লো সেলসো।

বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু এই তালিকায় থাকলেও তাকে দলে রাখেন কোচ মার্টিনেজ। আশা করা হচ্ছিল তিনি শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু রোববার (২০ নভেম্বর) জানা গেছে ইনজুরির কারণে লুকাকু বেলজিয়ামের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। গত শুক্রবার বেলজিয়াম দল কাতারে আসে। কিন্তু দলের অনুশীলনে দেখা যায়নি লুকাকুকে। জানা গেছে তিনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠছেন।

২৯ বছর বয়সী ইন্টার মিলানের এই তারকা বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দেশের জার্সি গায়ে ১০২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৮টি। সে কারণে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়।

বিশ্বকাপে বেলজিয়াম এবার রয়েছে ‘এফ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে কানাডা, মরোক্কো ও ক্রোয়েশিয়া। বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। এরপর ২৭ নভেম্বর তারা খেলবে মরোক্কোর বিপক্ষে। আর ১ ডিসেম্বর রাত ৯টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  12:41 AM