শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

টোটাল ফুটবলের সামনে আফ্রিকান লায়ন্স

#
news image

ফুটবল বিশ্বকাপের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডর ও কাতার মুখোমুখি হয়েছিল। আজ এই গ্রুপের অপর ম্যাচে লড়বে টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস ও লায়ন্স অব তেরাঙ্গা খ্যাত সেনেগাল। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। যা সরাসরি দেখা যাবে গাজী টিভি, বিটিভি ও টি স্পোর্টসে।

অবশ্য বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেনেগাল একটি বড় ধাক্কা খেয়েছে। তাদের বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড সাদিও মানে ফিবুলার ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। সেনেগালের কোচ আলিউ সিসে আশা করেছিলেন মানের এই সমস্যাটি সেরে যাবে। হয়তো গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে তাকে পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর পাওয়াই গেল না। সে কারণে সিসেকে এখন মানের অনুপস্থিতি মোকাবেলার ট্যাকটিক্যাল নীলনকশা করতে হবে।

সেনেগালের প্রথম আফ্রিকান কাপ অব নেশনস জয়ে দারুণ ভূমিকা রাখেন সাদিও মানে। মিশরের বিপক্ষে ফাইনালে দুটি গোল করেছিলেন তিনি। তাতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কাতার বিশ্বকাপও নিশ্চিত হয় সেনেগালের। মানে না থাকায় আফ্রিকান লায়ন্সদের আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কারণ, মানে ছাড়া বাকি দুই স্ট্রাইকার ইসমাইলা সার ও ফামারা দিদিউ কেবল ১০টি করে গোল করেছেন জাতীয় দলের হয়ে।

তবে ডাচদের বিপক্ষে মচকাবে তবু ভাঙেবে না সেনেগাল। সেটার প্রমাণ তাদের শেষ আটটি প্রতিযোগিতামূলক ম্যাচের ফল দেখলে বোঝা যায়। আট ম্যাচের ছয়টিতেই ক্লিন শিট রেখেছে তারা।

সেনেগাল নকআউট পর্বে যেতে চাইলে আজকের ম্যাচটি রক্ষণাত্মক খেলতে হবে। কোনোরকমে নেদারল্যান্ডসকে আটকে দিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। এরপর তারা কাতার ও ইকুয়েডরকে টার্গেট করে আগাবে। আর সেটা করতে পারলে তাদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউটপর্বে পৌঁছতে পারবে।

এদিকে, নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের তত্ত্বাবধানে দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডসেই একমাত্র দল যারা তিন-তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। এবার সেই গেরো কাটানোর লক্ষ্য নিয়ে কাতার এসেছে ডাচরা। যদিও এবারের দল আগের তিন ফাইনালের মতো অতোটা তারকা সমৃদ্ধ নয়। তবে দল হিসেবে তারা পারফরম্যান্স করেই সেটা করতে চায়।

যেমনটা বলেছেন কোচ লুইস ফন গাল, ‘আমাদের দলে হয়তো বিশ্বের সেরা সেরা খেলোয়াড়রা নেই। তবে যে দল আছে সেটার ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে। বিশ্বাস আছে আমাদের ট্যাকটিসের ওপর। আমরা বিশ্বাস এবার আমরা অনেক দূর যেতে পারবো।’

অবশ্য তারা ২০১৮ বিশ্বকাপে খেলার টিকিটই পায়নি। এবার তারা তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। তাদের বিশ্বকাপ জয়ের মিশন আজ শুরু হচ্ছে সেনেগালের বিপক্ষের ম্যাচ দিয়ে। এই ম্যাচে ভালো খেলার মধ্য দিয়ে তারা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে। আজকের ম্যাচে অবশ্য খেলতে পারবেন না ডাচদের তারকা মেম্ফিস ডিপে। তবে পরবর্তী দুই ম্যাচে খেলবেন তিনি।

তবে সেনেগালের বিপক্ষে সতর্ক থাকতে হবে ডাচদের। সেনেগালের যে জায়ান্ট দলকে হারানোর অভিজ্ঞতা আছে। ২০০২ সালে তারা তৎকালিন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল। আর ২০১৮ সালে তারা পোল্যান্ডকে হারিয়েছিল ২-১ গোলে।

২০ বছর আগে কোয়ার্টার ফাইনাল খেলা সেনেগালের চোখ এবার আরও দূরে। যেমনটা বলেছেন তাদের কোচ, ‘প্রথম লক্ষ্য গ্রুপপর্ব পেরোনো। অনেকে আমাদের নিয়ে শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। যেহেতু আগেবার আমরা মাত্র তিন ম্যাচ খেলেই বিদায় নিয়েছিলাম।’

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  12:37 AM