শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুন্দরবন সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পরিবেশমন্ত্রী

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবনকে রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি  বলেন, এজন্য সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা প্রকল্প এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় টহলকারী জলযান সংগ্রহ করে বন সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।  
সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব জাকিয়া আফরোজ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর রফিকুল হায়দার সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ বক্তব্য রাখেন। শাহাব উদ্দিন বলেন, বরেন্দ্র ও হাওর এলাকার প্রতিবেশ উন্নয়নে বাস্তবায়ণাধীন প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্ত করা সম্ভব হলে সংশ্লিষ্ট  এলাকার প্রতিবেশের মান উন্নত হবে। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে বাস্তবায়নাধীন সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি গাড়ী চালক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বায়ুদূষণ, পানিদূষণ ও শব্দদূষণ রোধে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করলে সফলতা লাভ করা সম্ভব। এজন্য দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  12:35 AM