শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

যুদ্ধের কারণে শিশুদের অপুষ্টি বিপর্যয়কর হতে পারে, ইউনিসেফ

#
news image

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও বর্তমান করোনা মহামারীর কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যয় ১৬ শতাংশ পর্যন্ত বাড়ার পর্যায়ে রয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। খবর এনডিটিভির।
সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ ও মহামারীর কারণে বিশ্বে খ্যাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে। এতে রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের উপাদানের দামেরও বৃদ্ধি ঘটেছে। আগামী ছয় মাসের মধ্যে আরও তহবিল জোগানো না গেলে ৬ লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে।
জলবায়ু পরিবর্তন সহ খাদ্য নিরাপত্তার ওপর বিস্তৃত চাপের পাশাপাশি মূল্যবৃদ্ধি মারাত্মক অপুষ্টিকে ‘বিপর্যয়কর’ মাত্রার দিকে নিয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করেছে।
এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। তবে এর আগেই সংঘাত, জলবায়ুজনিত অভিঘাত ও কোভিড-১৯ পরিস্থিতি পরিবারগুলোকে তাদের সন্তানদের খাদ্য জোগানের মূলে আঘাত করেছে। বিশ্ব দ্রুত প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু এবং কৃশকায় শিশুদের একটি ভার্চুয়াল টিন্ডারবক্সে পরিণত হচ্ছে।

প্রভাতী খবর ডেস্ক

১৯ মে, ২০২২,  9:02 PM