শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে ঢাকায় কালবৈশাখী ঝড়

#
news image

ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে রাজধানী ঢাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে ক্ষয়ক্ষতির তেমন খবর পাওয়া যায়নি। ঝড়ের সঙ্গে মিরপুরসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। আরও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দাবদাহে গরমে অতিষ্ঠ হওয়ার পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমেছে। তবে আকস্মিক বৃষ্টির কারণে অনেকেই বিপাকে পড়েন। বিশেষ করে ছুটির দিনে ঈদের বাজার করতে বাইরে বের হওয়া মানুষজন বিড়ম্বনায় পড়েন। অনেকে বৃষ্টির কারণে বেরুতেই পারেননি। অল্প সময়ের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া, আকস্মিক বৃষ্টিতে কর্মজীবী মানুষের বিড়ম্বনা পোহাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, আজ শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বাতাসের গতি সবচেয়ে বেশি ছিল বেলা ৩টা ১৮ মিনিটে। সে সময় ঘণ্টায় ৮৩ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে গেছে। মিরপুর, উত্তরা, খিলগাঁওসহ রাজধানীর অনেক এলাকায় শিলাও পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে। থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। রাজধানী ছাড়াও দেশের মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলেও ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে।

আজ শুক্রবার এ বছরের দ্বিতীয় কালবৈশাখীর দেখা পেলেন রাজধানীবাসী। এর আগে টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর বৃহস্পতিবার ভোরে প্রথম কালবৈশাখী বয়ে যায়। ফলে রাজধানীতে শীতের মতো ঠাণ্ডা অনুভূত হয়।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৩ এপ্রিল, ২০২২,  12:23 AM

news image
কালবৈশাখী ঝড়ে উপছে পড়া গাছ। ছবি: ফাইল।