শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কালীগঞ্জের শতবর্ষী কড়ই গাছ রক্ষার দাবিতে মানববন্ধন

#
news image

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষা করে ৬ লেন রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেল পাম্প এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার’। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংগঠনের সদস্যসহ পরিবেশবিদ, নানা শ্রেণী এবং পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের যুগ্ম আহবায়ক ফওজুর রহমান সাবিত, শেখ সাদি, আলী হোসেন, ইতি ব্যানার্জীসহ।

মানববন্ধন থেকে ফওজুর রহমান সাবিত বলেন, যশোর-খুলনা মহাসড়কের বৈশাখী তেলপাম্প থেকে মোবারকগঞ্জ চিনিকল পর্যন্ত এবং বৈশাখী তেল পাম্প থেকে ভুষণ সড়কের জনতা ব্যাংক মোড় পর্যন্ত প্রায় শতাধিক শতবর্ষী কড়ই গাছ রয়েছে। শতবর্ষী এই কড়ই গাছগুলো কালীগঞ্জের ঐতিহ্য। দেশে বিদেশের অনেকেই এই কড়ই গাছগুলো সম্পর্কে জানেন। তারা দাবি তোলেন, শুকনা এবং ঝুকিপুর্ণ গাছ ও ডাল কেটে জীবনন্ত গাছগুলো রেখে মহাসড়ক সম্প্রসারণ করা হোক।

প্রখ/ সাদ্দাম

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

১৩ এপ্রিল, ২০২২,  5:17 AM

news image
বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেল পাম্প এলাকায় শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষা করে ৬ লেন রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 