শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাকার বাতাসের মান এখন ‘মধ্যম’

#
news image

গতকাল “অস্বাস্থ্যকর” পর্যায়ে থাকলেও রবিবার (২৪ জুলাই) সকালে রাজধানী ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এদিন সকাল ১০টা ১১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৫৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৮তম।

চিলির সান্তিয়াগো, সৌদি আরবের রিয়াদ ও ইরানের তেহরান যথাক্রমে ১৬৬, ১৫৪ ও ১৫১ একিউআই স্কোর নিয়ে এ তালিকার শীর্ষ তিন অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০ পর্যন্ত “মধ্যম” বলে ধরা হয় যা গ্রহণযোগ্য বাতাসের মান। তবে বায়ুদূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল খুব কম সংখ্যক মানুষের জন্য মাঝারি স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” বলে ধরা হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত “খারাপ” এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত “ঝুঁকিপূর্ণ” যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  9:10 PM