শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বরগুনায় দুই গ্রুপের  সংঘর্ষে  আহত অর্ধশতাধিক

#
news image

বরগুনার পাথরঘাটায় দুই গ্রুপের মানবন্ধন ও সমাবেশে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।এছাড়াও গুরুতর আহত হয়েছে ২০ জন।

সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। এর আগে সকালে উপজেলা ছাত্রলীগের বহিষ্কারকৃত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তার ভাই এনামুল হকের বিরুদ্ধে নানান অভিযোগ ও বিচারের দাবীতে মানববন্ধন করে উপজেলার কয়েক শতাধিক পরিবার। দুপুরে মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। একইসময়ে এনামুল গ্রুপও ইউএনওর কার্যালয়ের সামনে সমাবেশ করতে আসেন এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুয়েল গ্রুপকে তাড়িয়ে এনামুল গ্রুপ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারের (পাথরঘাটা সার্কেল) উপস্থিতিতেই উএনও অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

পুলিশ জানায়, এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, পুলিশের অনুমতি ছাড়াই এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা মানবন্ধন কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। স্মারকলিপি পেয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রখ/ সাদ্দাম

জেলা প্রতিনিধি, বরগুনা

১২ এপ্রিল, ২০২২,  4:02 AM