শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন সেনাপ্রধান

#
news image

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা পাবে সেনাবাহিনীর পক্ষ থেকে। তিনি জানান, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, তাই সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে সেনাবাহিনী যাতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সদস্যদের সামনে সেনাপ্রধান বলেন, নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। তিনি নিশ্চিত করেন যে নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ তৈরি করতে বাহিনী কাজ করবে।

অনুষ্ঠানে বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান এবং অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনা সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানান সেনাপ্রধান। এ সময় জানানো হয় যে ২০২৪ থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত অবদানের ভিত্তিতে ৯ জন সেনাবাহিনী পদক, ১৭ জন অসামান্য সেবা পদক এবং ৩৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথই দেশের সেবার মূল অনুপ্রেরণা এবং সেই পথ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

নাগরিক সংবাদ অনলাইন

২৩ নভেম্বর, ২০২৫,  10:24 PM