শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা

#
news image

নৌ পরিবহন উপদেষ্টা আজ শনিবার সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : পিআইডি

চট্টগ্রাম, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পিছিয়ে আছে। সরকার নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করবে। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই উপদেষ্টা।

নাগরিক সংবাদ অনলাইন

২৬ জুলাই, ২০২৫,  11:38 PM