শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

#
news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বললেন, “নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে।

 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) -এর অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।”

নাসির উদ্দিন আরও যোগ করে বলেন, “আমাদের প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা অর্জন ও তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে-উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “আমরা স্বচ্ছ নির্বাচন চাই। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সব কাজ হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া আমাদের লক্ষ্য। তা না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

নাগরিক সংবাদ অনলাইন

২৬ জুলাই, ২০২৫,  8:56 PM