শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

যশোরে সাবেক পৌর মেয়রকে পিটিয়ে পুলিশে দিল জনতা

#
news image

যশোরে সাবেক পৌর মেয়রকে পিটিয়ে পুলিশে দিল জনতা যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়লকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশের হাতকড়া পরা অবস্থায় স্থানীয় জনতা তাকে বেধড়ক মারধর করে। বুধবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের ভোগতি-নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন কেশবপুর পৌর শহরের ভোগতি-নরেন্দ্রপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ি প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রেখেছে জনতা। এরপর সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, বাড়ি ঘেরাও করে রাখার সময় রফিকুলের সন্ত্রাসী বাহিনীর ৮-১০ জন জনতার ওপর হামলা চালায়। এ সুযোগে রফিকুল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার ভাগনে আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে আশ্রয় নেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হয়ে রফিকুলকে আটকের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ২০১৫ সালে রফিকুল ইসলাম মোড়ল নৌকা প্রতীকে কেশবপুর পৌর মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির মেয়র প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাসকে পরাজিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে পুনরায় তিনি মেয়র নির্বাচিত হন।

কেশবপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ একাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রফিকুল এলাকা ছাড়েন। মঙ্গলবার (১ জুলাই) রাতে তিনি বাড়িতে ফিরে আসেন।

জেলা প্রতিনিধি, যশোরে

০২ জুলাই, ২০২৫,  8:53 PM