শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

#
news image

‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতি নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (২৪ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়েবসাইটে দেওয়া ‘ছক’ ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের সফট কপি ই-মেইলে (sasadmn2@gmail.com) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ জুন, ২০২৫,  1:18 PM