শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ড. ইউনূসের বিবৃতি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা: তথ্যমন্ত্রী

#
news image

সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার থেকে যে বিবৃতি এসেছে তা ‘শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিরোধিতা করেছিলেন অনেকেই। তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন...তার প্রতি যথাযথ সম্মান-শ্রদ্ধা রেখেই বলতে চাই...পদ্মা সেতুর বিরোধিতাকারী...বিশেষ করে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিরোধিতাকারী... অর্থায়ন বন্ধের ক্ষেত্রে যারা কুশিলব হিসেবে কাজ করেছিলেন... তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। 

মন্ত্রী বলেন, তার সাথে হিলারি ক্লিনটনের বিশেষ সখ্যতা থাকার সুবাদে হিলারি ক্লিনটনের মাধ্যমে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের যে চেষ্টা চালিয়েছেন, বন্ধ করার ক্ষেত্রে মূল কুশিলবের ভূমিকা পালন করেছিলেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট, সেটি দেশ-বিদেশের সবাই জানে। 

পদ্মা সেতু নির্মিত হওয়ায় অনেক বিরোধিতাকারীর সুর পাল্টেছে মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, বিএনপিও কিছুটা সুর পাল্টানোর চেষ্টা করছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখনও কিছু বলেননি। 

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  10:10 PM