শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তামিম ইকবাল

#
news image

বাংলাদেশ ক্রিকেটের ভরসার প্রতীক তামিম ইকবালকে গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। দেশসেরা এই ওপেনার বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন । আগামী রোববার ঘরে ফিরবেন তিনি।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।

আপাতত এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন তামিম। ২-৩ দিন পর ঘরে ফিরে ঈদের পর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে রওনা দেবেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।

বিসিবির এই বোর্ড পরিচালক বলেন, এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।

‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।

২৪ মার্চ দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক করার পর একেবারেই অজ্ঞান ছিলেন তামিম। পালস পাওয়া যাচ্ছিল না তার। ২০-২২ মিনিট ধরে তাকে সিপিআর দিতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। সেসময় আকরামকে ফোনে জানানো হয়, তামিম আর নেই!

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আকরাম আরও বলেন, সত্যি কথা বলতে কি যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম ইজ নো মোর। এটা কল্পনা করতে পারিনি। কোনও দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি।

অনলাইন ডেস্ক

২৮ মার্চ, ২০২৫,  4:55 AM