শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা!

#
news image

রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে  আজ শনিবার সকালে হামলার এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ২০০১ সালে আমেরিকার নিউইয়র্কের টুইন টাওয়ারে হওয়া হামলার দৃশ্যের মতোই এটি। তবে কাজানে এই হামলায় কেউ মারা যায়নি। 

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এ ড্রোন হামলায় আবাসিকসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তিন দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে।

ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর ১৩ লাখ বাসিন্দার শহরটি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর আগুন ধরে যায় ভবনে। ধোয়া ছড়িয়ে পড়তে থাকে। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বলছে, তিন ধাপে এই হামলা হয়। হামলা হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত। এর আগে গত আগস্টেও এমন হামলা হয় রাশিয়ার সারাতভে। ওই সময় চারজন আহতের তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ।

রাখাইনে জান্তা বাহিনীর আরেকটি সদর দপ্তর দখলের দাবিরাখাইনে জান্তা বাহিনীর আরেকটি সদর দপ্তর দখলের দাবি
নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালে বিমান হামলা হয়। এটি ৯/১১ নামে পরিচিত। ওই সময় ওয়াশিংটনের পেন্টাগনেও হামলা করা হয়। আরেকটি হামলা হয় পেনসিলভানিয়ায়। এসব হামলায় ৩ হাজার মানুষ মারা যায়। 

নাগরিক নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪,  12:16 AM