শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অটোরিকশার ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

#
news image

হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এই সংঘর্ষ হয়।

গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সবপক্ষের কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানান বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার ৫ টাকা ভাড়া দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় পার্শ্ববর্তী কবিরপুর গ্রামের এক ব্যক্তির। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম এবং সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ শতাধিক লোকজন আহত হয়েছেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। পরে বাহুবল থানা-পুলিশ ও হাইওয়ে থানা-পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আজকের পত্রিকা

নাগরিক অনলাইন ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৪,  9:36 PM