শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে : শফিকুল আলম

#
news image

গত ১৫ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কীভাবে অর্থ পাচার হয়েছে, তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা। লুটপাটের এই ঘটনাগুলো টেক্সটবুকে আসা উচিত যেন নতুন এবং পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয় জানতে পারে।’

শফিকুল আলম বলেন, ‘আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদন আজ সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এই ব্যয়ের ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কী? আমরা এর খরচটাই তুলতে পারছি না। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

নাগরিক নিউজ ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৪,  10:44 PM