শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশ অনন্য উদাহরণ: পররাষ্ট্র উপদেষ্টা

#
news image

সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সবার শান্তিপূর্ণ অবস্থানের বাংলাদেশ এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্তুগালে চলমান জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে অংশগ্রহণকারী সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো জলবায়ু ও বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও মানবিকতার এক উৎকৃষ্ট উদাহরণ বলা চলে। বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করেছে।

মো. তৌহিদ হোসেন বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে বিশ্বে জলবায়ু সমস্যা সমাধান ও দারিদ্র্য বিমোচনে নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ পরিকল্পনাটি ব্যাখ্যা করেন। তাছাড়া তিনি বাংলাদেশে একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তিগত ট্রান্সফর্মেশনে স্থানীয় প্রেক্ষাপট তৈরি এবং এর ভুল ব্যবহার রোধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

এছাড়া তিনি বর্তমান বিশ্বের যুদ্ধবিগ্রহ, ধর্মবিরোধী মনোভাব এবং গাজার গণহত্যাসহ বিভিন্ন আগ্রাসন বন্ধে ইউএনএওসি গ্লোবাল ফোরামের মতো সম্মিলিত আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নাগরিক নিউজ ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  9:23 PM