শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুষ্টিয়া বিদ্যুৎস্পৃষ্টে  এক যুবকের মৃত্যু

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১৭ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আকতার আলী ঘটকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সজিব অতিরিক্ত কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর চড়ে যাওয়ার সময় ঝাউদিয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে ট্রাকের ওপরেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তার অতিরিক্ত খড়ি বোঝায় ট্রাকের খড়ির সাথে আটকিয়ে গেলে তা ছাড়াতে গিয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দুর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ জিয়াউর রহমান

১৭ নভেম্বর, ২০২৪,  10:27 PM