শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চট্টগ্রামে সরকারি চাল বিভিন্ন ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাত, দেড় লাখ টাকা জরিমানা

#
news image

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে খাদ্য অধিদপ্তরের সরকারি মোটা চাল চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাত করার দায়ে মেসার্স খাজা ভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের মোটা চাল নিজস্ব গুদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের চালের নাম দিয়ে বাজারজাত করে। সেই সঙ্গে চালের বস্তায় ওজনেও কম পাওয়া গেছে।

এরআগে ১৩ নভেম্বর রাতেও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে গুদামটিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অসঙ্গতি পাওয়ার পরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা না থাকায় সেদিন বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি। পাহাড়তলী থানা পুলিশের জিম্মায় রাখা হয় গুদামটি।

পরবর্তীতে আজ বিকেলে ফের অভিযান চালিয়ে মেসার্স খাজা ভান্ডারের মালিক সাহাবুদ্দিন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা করে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  12:16 AM