শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 বিকাশে টাকা পাঠালেই ফেরত পাবে চুরি যাওয়া মিটার

#
news image

মিটার বক্সে চোরের রেখে যাওয়া বিকাশ নাম্বরে ৫ হাজার টাকা পাঠালেই ফেরত পাবে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বেশ কিছুদিন ধরে এমনই ঘটনা ঘটছে। এতে উপজেলার সেচ প্রকল্প ও তাঁত কারখানার মিটারমালিকেরা চোর চক্রের কাছে জিম্বি হয়ে পড়েছে।
 
জানা যায়, শনিবার (৯ নভেম্বর) এক রাতেই উপজেলার হায়দারপুর গ্রাম থেকে পাঁচটি, কাজিপুরা গ্রাম থেকে তিনটি ও ঠাকুরঝিপাড়া থেকে সাতটি মিটার চুরি হয়েছে। চোরেরা সেচ প্রকল্প ও তাঁত কারখানার এসব মিটার ফিরিয়ে দিতে প্রতিটির জন্য পাঁচ হাজার টাকা দাবি করেছে বলে জানিয়েছেন মিটার মালিকেরা।

হায়দারপুর গ্রামের জামাল সরকার বলেন, সকালে আমার ভাই মেশিন ঘরে গিয়ে দেখে ঘরের সঙ্গে লাগানো মিটারটি নেই। মিটারের জায়গায় খালি বক্সের ভেতরে একটি টোকেনের সঙ্গে একটি ফোন নম্বর লেখা। পরে আরও কয়েক জায়গায় খোঁজ নিয়ে দেখা যায়, তাদের মিটারও নেই। পরে ওই নম্বরে ফোন কল দিলে একজন বলে এখন ঘুমাচ্ছি, পরে ফোন দেন।

ঠাকুরঝিপাড়ার তাঁত কারখানার মালিক মুজাম্মেল হক বলেন, সন্ধ্যার দিকে কারখানা থেকে বাড়িতে যায়। পরে গভীররাতে আমার কারখানার বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমাদের গ্রামের আরও ছয়টি মিটার চুরি হয়েছে। চোরের রেখে যাওয়া নম্বরে কল দিলে বলা হয়, প্রতি মিটারের জন্য পাঁচ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে।
 
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর কামারখন্দ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোক্তার হোসেন জানান, মিটার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে গ্রাহকেরা মামলা না করলে আমরা মামলা করবো। চুরির এ ঘটনায় পল্লী বিদ্যুতের কেউ জড়িত নেই বলেও জানান তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত চোরচক্র শনাক্ত করে চুরি যাওয়া মিটার উদ্ধার করতে পারবো।

নাগরিক নিউজ ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  8:14 PM