শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইনুর গ্রেফতারের খবরে কুষ্টিয়ায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল

#
news image

জাসদ সভাপিত ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে গ্রেফতার হওয়ার খবরে তার নিজ জেলা কুষ্টিয়ায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। সোমবার (২৬ আগস্ট) বিকেলে মিরপুর বাজারের ঈগল চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে ইনু’র ছবিতে আগুন ধরিয়ে দেয়া হয়। মিছিল শেষে বিএনপি নেতৃবৃন্দরা একে অপরকে মিষ্টি মুখ করান। মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান এর নেতৃত্বে এসময পৌর বিএনপি’র সভাপিত আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দফতর সম্পাদক মারফত আফ্রিদী উপস্থিত ছিলেন।  ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর তার সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের নামে হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়। তারই একটি মামলায় সোমবার (২৬ আগষ্ট) দুপুরে রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৭ আগস্ট, ২০২৪,  7:42 AM