শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

#
news image

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে অবরোধে অংশ নিয়েছেন বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 

দেড় ঘন্টা অবরোধ শেষে বেলা পৌনে ১২ টার দিকে নতুন রাস্তা মোড় থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা। প্রায় ৬ কিলোমিটার হেঁটে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে বেলা ১টার দিকে শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো। সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী নাজমুল বলেন, গত ১১ দিন ধরে শান্তপূর্ণভাবে আন্দোলন করেছি। আমাদের একটাই দাবি কোটা সংস্কার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

বিএল কলেজের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশে বৈষম্যের কোন ঠাঁই নেই। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা চাই কোটা সংস্কার করে আমাদের দাবি মেনে নিক। তাহলে আমরা বাড়ি ফিরে যাব। 

নাগরিক প্রতিবেদন

১৬ জুলাই, ২০২৪,  2:14 PM