শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিলেটের কানাইঘাটে নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ

#
news image

সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৮ ওয়ার্ডের বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজার সহ বিস্তর এলাকা অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। এ ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে  বেলা ২ টায় দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় ।

হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসা দিন রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার জন্য শরীফ আহমদ বাদী হয়ে  রোববার (৭ জুলাই) সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিক প্রতিবেদক, সিলেট

০৯ জুলাই, ২০২৪,  4:53 PM