শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

২৫ কৃষকের  ১০ হাজার কলাগাছ কেটে দিল প্রতিপক্ষ!

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে রাতের আঁধারে ২৫ জন কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুইদিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাঁদি আসা শুরু করত। কিন্তু গাছগুলো কেটে দিয়েছে। আমি সর্বশান্ত হয়ে গেছে। একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে। গ্রামে সামাজিক দ্বন্দ আছে আর সেই দ্বন্দে¦র কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমাদের সাথে শত্রুতা থাকতে পারে, তাই বলে আমাদের ফসল নষ্ট করবে ? তিনি এর উপযুক্ত শাস্তি দাবী  করেন।

এ ব্যাপারে ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মনের সাথে কথা বললে তিনি জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর সেখানে অফিসার পাঠিয়েছিলেন। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন সামাজিক দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে শুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৬ জুলাই, ২০২৪,  5:48 PM