শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শেষ হলো হজ ফ্লাইট

#
news image

ঢাকাঃ চলতি বছরের হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা। বুধবার (১২ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV3809 ফ্লাইটে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্য ছেড়ে যাবে শেষ হজ ফ্লাইট। এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী।

হেল্পডেস্ক সূত্রে জানা গেছে, ২০৯টি ফ্লাইটে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ২০৯টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট রয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাচ্ছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। সর্বশেষ ১০ জুন দুজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নাগরিক প্রতিবেদক

১২ জুন, ২০২৪,  8:34 PM